|
আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ,
ফুলে ফলে পত্র-পল্লবে সুশোভিত সোনালী ঐতিহ্যে ঘেরা মতিহারের এক সবুজ সতেজ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের এ সর্বোচ্চ বিদ্যাপিঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের বরণে থাকবে আমাদের সকল আয়োজন।
প্রিয় বন্ধুরা,
Information & Communication Technology এর আওতায় একবিংশ শতাব্দীর পৃথিবী আজ Global Village তদুপরি বিশ্ববাসী পুজিবাদ আর সাম্রাজ্যবাদের নগ্ন থাবায় শঙকিত। রক্তের বন্যায় প্লাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যসহ গোটা পৃথিবী। বিশ্বব্যাপী মুসলিম নিধন, মানবতার করুণ আর্তনাদ স্তম্ভিত করছে বিবেককে। আমেরিকা ও তার মিত্রদের মোড়লিপনা মানবতার কথা বলে লংঘিত ও পদদলিত করছে মানবাধিকার। সুন্দর বিশ্ব আজ উপনীত হয়েছে ধ্বংসের দ্বার-প্রান্তে। শান্তির অন্বেষায় বিশ্ববাসী ছুটছে চাতকের ন্যায়। হতাশ হয়ে শ্লোগান তুলছে-We want peach. We want a new world order.
আর অন্য দিকে-
শান্তিতে নোবেল বিজয়ী আমাদের এ প্রিয় জন্মভূমি কলংকিত হচ্ছে শিক্ষিত পেশাজীবিদের দূনীতি, আওয়ামী অপশক্তির হায়েনার ছোবল, লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা, অবরোধ, ভাংচুর, অগ্নীসংযোগ, সন্ত্রাসের মাধ্যমে। অপসঙস্কৃতির আগ্রাসন ধ্বঙস করছে যুব ও ছাত্রসমাজকে। RAB, চিতা, কোবরাসহ অনেক বাহিনী গঠন করলেও চিত্র ফুটে উঠছে কবি টেনিসসের সে উক্তির- Hell is on the Right, on the left. Where will I go?
কিন্তূ কেন?
এর কারণ একটাই-পাশ্চাত্য শিক্ষা-ব্যবস্থার গগণচুম্বী উন্নতির সাথে সমন্বয় হয়নি চরিত্র, নৈতিকতা ও মানবতা বোধের। সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে দূনীতি। আজকের শিক্ষা ব্যাবস্থায় নাস্তিকতা, বর্বরতা আর মনুষ্যত্বহীনতা। কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ছে সুবিধাভোগী রাজনৈতিক গোষ্ঠী। ক্লিনম্যান হিসাবে পরিচিত মিডিয়া মুখগুলো আজ কারা প্রকোষ্ঠে। বিপরিত আদর্শের লোকদের হত্যা করা যেন কোন অপরাধই নয়। দূর্নীতি, অপসংস্কৃতি, রাজনৈতিক দূর্বৃত্তায়ন থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষাই আজ বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার কোন পদক্ষেপ নেই আমাদের এ শিক্ষা ব্যবস্থায়। পৃথিবীর সব জ্ঞানে পন্ডিত হলেও নৈতিক জ্ঞান না থাকলে তাকে বলে পৃথিবীর সবচেয়ে বড় মুর্খ। এ থেকে উত্তরণের জন্য প্রয়োজন মেধা ও নৈতিকতার সমন্বয়। We are facing commutative war, best war is intellectual war.
হে নবাগত,
এসো মানবরচিত মতবাদের রাহু গ্রাস হতে নিজেকে মুক্ত করে, দূনীতিমুক্ত বাংলাদেশ গড়তে উদ্ভাসিত হই ইসলামের হিরম্ময় জ্যোতিতে, মিলিত হই মুক্তির মোহনায়। বর্ণাঢ্য ক্যারিয়ার গঠন, ইহাকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য এসো এ শান্তির মনজিলে। সাফল্যে ভরে উঠুক তোমার ভবিষ্যত পথচলা। ইসলামের আলোকে উজ্জ্বল হোক তোমার জীবন। বাস্তবায়িত হোক উচ্চ শিক্ষার আজন্ম লালিত স্বপ্ন।
|
এই প্রত্যাশায় .....
|
|
মোহাঃ আশরাফুল আলম ইমন সাধারন সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় |
মোঃ মোবারক হোসাইন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় |
সাইফুদ্দীন ইয়াহ্ইয়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় |
|